Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»মন্ত্রী আসার খবরে বদলে গেল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিত্র, না আসায় স্বস্তি
    Uncategorized

    মন্ত্রী আসার খবরে বদলে গেল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিত্র, না আসায় স্বস্তি

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaOctober 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল আসতে পারেন—এমন খবর ছড়িয়ে পড়তেই হঠাৎ বদলে গেল ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিত্র। শুরু হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা, সরানো হলো হাসপাতালের সামনের গাড়ি, মোটরসাইকেল ও হকারদের দোকান। চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও দেখা গেল বাড়তি তৎপরতা। তবে শেষ পর্যন্ত মন্ত্রী হাসপাতালে না আসায় অপেক্ষার অবসান ঘটে সংশ্লিষ্টদের।

    বুধবার (২৮ অক্টোবর) দুপুরে হাসপাতালজুড়ে এমন চিত্র দেখা যায়। হাসপাতালের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে ব্যস্ত হয়ে পড়েন পরিচ্ছন্নতাকর্মীরা। মূল ফটক থেকে শুরু করে ভেতরের বিভিন্ন স্থানে বাড়ানো হয় কর্মীদের তৎপরতা। চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরও নির্ধারিত কর্মস্থলে উপস্থিত হতে দেখা যায়।

    হাসপাতালের মূল ফটকে অবস্থান নেন তত্ত্বাবধায়ক, চিকিৎসক, ড্যাবের নেতৃবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে প্রস্তুত রাখা হয় ফুলের তোড়াও। কখন মন্ত্রীর গাড়িবহর হাসপাতালে পৌঁছাবে, তা জানতে চলতে থাকে বারবার খোঁজখবর।

    জানা যায়, রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কসবা ও আখাউড়া উপজেলায় মোবাইল হাসপাতাল কার্যক্রমের উদ্বোধন এবং কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সেখান থেকে অনির্ধারিতভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আসতে পারেন—এমন খবর ছড়িয়ে পড়লে হাসপাতালজুড়ে এই তৎপরতা শুরু হয়।

    মন্ত্রীর আগমন নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে চলতে থাকে নানা জল্পনা। কখনো খবর আসে, মন্ত্রীর গাড়িবহর ভাদুঘর এলাকায় রয়েছে; আবার কখনো পৈরতলা পার হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে ঘাটুরা মোড় দিয়ে মন্ত্রী আসতে পারেন—এমন খবরেও হাসপাতালের মূল ফটকে অপেক্ষমাণ ব্যক্তিদের মধ্যে নতুন করে ব্যস্ততা দেখা দেয়।

    তবে বিকেল সাড়ে ৩টার দিকে মন্ত্রীর গাড়িবহর সরাইল বিশ্বরোড এলাকায় রয়েছে বলে খবর আসে। এরপর মন্ত্রী আর সদর হাসপাতালে আসছেন না—এমন তথ্য ছড়িয়ে পড়লে অপেক্ষমাণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। একপর্যায়ে মূল ফটকে অবস্থান নেওয়া ব্যক্তিরা সেখান থেকে সরে গিয়ে নিজ নিজ কাজে ফিরে যান।

    এদিকে, মন্ত্রীর আগমনের খবরে হাসপাতালের পরিবেশে এমন আকস্মিক পরিবর্তন দেখে কৌতূহল তৈরি হয় রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে। তাঁদের কারও কারও প্রশ্ন, মন্ত্রী আসার খবর পেলেই যদি দ্রুত হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো করা সম্ভব হয়, তাহলে প্রতিদিন কেন এমন পরিবেশ বজায় রাখা হয় না?

    হাসপাতালের পরিচ্ছন্নতা, চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি এবং সেবার মান নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার বিষয়টিও এ ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে। রোগী ও স্বজনদের প্রত্যাশা, বিশেষ কোনো ব্যক্তির পরিদর্শনকে কেন্দ্র করে নয়, বরং প্রতিদিনই হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleবিজয়নগরে কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
    Next Article ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখু গ্রেপ্তার

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    November 2, 2026

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    November 2, 2026

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    November 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.