Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»মাদক-চাঁদাবাজ মুক্ত রাজশাহী গড়ছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার সন্তান পুলিশ কমিশনার ফয়েজুল কবির
    Uncategorized

    মাদক-চাঁদাবাজ মুক্ত রাজশাহী গড়ছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার সন্তান পুলিশ কমিশনার ফয়েজুল কবির

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaOctober 31, 2026No Comments4 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    স্টাফ রিপোর্টার:
    রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছেন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) এ ভূষিত সুযোগ্য পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এই গর্বিত পুলিশ কর্মকর্তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া এবং নিজ উপজেলা কসবা।তিনি ১৯৭৪ সালে কসবা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী ও চৌকস এই কর্মকর্তা ছাত্র জীবন থেকেই ছিলেন প্রতিবাদী ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান (Anthropology) বিভাগ থেকে উচ্চ শিক্ষা লাভ করেন এবং ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে তাঁর গৌরবময় কর্মজীবন শুরু করেন। তিতাস পাড়ের সেই মেধাবী সন্তান আজ তাঁর সততা ও মানবিকতা দিয়ে সারা দেশে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। গত ০৭ মে ২০২৬ তারিখে আরএমপির ৩৪ তম পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পর থেকেই তিনি তার মেধা, সততা, মানবিকতা ও পেশাদারিত্ব দিয়ে রাজশাহী মহানগরীকে উপহার দিয়েছেন একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব নগরী। তার এই অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সাহস, বীরত্ব, সেবায় বিশেষ অবদান ও চাঞ্চল্যকর মামলার তদন্তে সাফল্যের জন্য তাকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) প্রদান করা হয়। কমিশনার যোগদানের পরেই বুঝতে পারেন, ফোর্স ভালো না থাকলে জনগণ ভালো সেবা পাবে না। গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তিনি পুলিশ লাইন্সের ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা করেন। সেখানে তিনি পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যা গুরুত্ব দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের নির্দেশ দেন। তিনি পুলিশ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রতিটি থানায় খেলাধুলার সরঞ্জাম দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানান, যা ফোর্সের মধ্যে এক নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত। পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির যোগদানের পরেই রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ঘোষণা করেন জিরো টলারেন্স নীতি। গত ১৩ অক্টোবর ২০২৬ অপরাধ পর্যালোচনা সভায় তিনি মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদারের নির্দেশ দেন। তার নির্দেশে গত ৪ মাসে নগরীর কাশিয়াডাঙ্গা, মতিহার, বেলপুকুর ও শাহমখদুম এলাকায় প্রায় ২০০ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। এতে শতাধিক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ও বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, তরুণ সমাজকে বাঁচাতে মাদক নির্মূল করতেই হবে। গত ৫ জুলাই ২০২৬ তিনি রাজশাহী চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করেন। ব্যবসায়ীরা জানান, তার নেতৃত্বে চাঁদাবাজি ও হয়রানি অনেক কমেছে। নগরীর সাহেব বাজার, লক্ষ্মীপুর ও আরডিএ মার্কেটের ব্যবসায়ীরা এখন নির্ভয়ে ব্যবসা করছেন। কোনো চাঁদাবাজের ফোন পেলেই সাথে সাথে ৯৯৯ বা বিট পুলিশিং নম্বরে কল করার আহ্বান জানিয়েছেন তিনি। কিশোর অপরাধ দমনে তিনি প্রতিটি থানায় কিশোর অপরাধ প্রতিরোধ ইউনিটকে সক্রিয় করেছেন। চুরি-ছিনতাই ও যানজট নিয়ন্ত্রণে তার কঠোর নির্দেশনায় নগরীতে ছিনতাই অনেক কমেছে। গত ১৯ আগস্ট ২০২৬ তিনি আরএমপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত সাইকোসোশ্যাল কেয়ার প্রশিক্ষণের উদ্বোধন করেন। সেখানে তিনি বলেন, যদি আমরা শিশুর মনে নিরাপত্তা তৈরি করতে পারি, তাহলে শিশু মুক্তভাবে কথা বলতে পারবে, কী ঘটেছে তা জানা সম্ভব হবে। এই প্রশিক্ষণে ৬ থানার নারী ও শিশু হেল্প ডেস্কের ৩০ জন কর্মকর্তা অংশ নেন। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গত ২০ ও ২১ অক্টোবর ২০২৬ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি নিজে দাঁড়িয়ে থেকে ১০৯টি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করেন। আয়োজকরা জানান, এবারের মতো সুন্দর, সুশৃঙ্খল ও নিরাপদ পূজা অতীতে হয়নি।এছাড়া প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে তিনি তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সফরকে সফল করেন এবং ৯ অক্টোবর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের “অমনিভার্স সায়েন্স ফেস্ট-২০২৬ এ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক প্রজন্ম হিসেবে গড়ে উঠতে উদ্বুদ্ধ করেন। নগরীর প্রতিটি থানায় জিরো কমপ্লেইন ইউনিট, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং জোরদার করে তিনি পুলিশকে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছেন। তার সম্পর্কে আরএমপির একজন কনস্টেবল বলেন, স্যার কখনো ধমক দিয়ে কথা বলেন না। তিনি আমাদের সমস্যা শোনেন। তিনি আমাদের অভিভাবক। নগরীর একজন সুশীল সমাজের প্রতিনিধি বলেন, মোহাম্মদ ফয়েজুল কবির স্যার প্রমাণ করেছেন, কঠোর হয়েও বিনয়ী হওয়া যায়। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে তিনি যে সাহস দেখিয়েছেন, তা রাজশাহীর জন্য আশীর্বাদ। নগরবাসী মনে করে, এই পদক একজন যোগ্য ব্যক্তির যোগ্য সম্মান। তার নেতৃত্বে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ দেশের মধ্যে একটি মডেল মেট্রোপলিটন পুলিশে পরিণত হবে।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleরাত ৮টার পর দোকান খোলা রাখলে জরিমানা, কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন
    Next Article ব্রাহ্মণবাড়িয়ায় দুই কলেজে পাস করেনি কেউ, নবীনগরে পাসের হার ৩৬ শতাংশ

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    November 2, 2026

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    November 2, 2026

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    November 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.