বটিয়ুড়া প্রতিনিধি:
১৪ বছর বয়সী কিশোরী জিদনী গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার।
নিখোঁজ জিদনী জয়নাল আবেদীনের মেয়ে। তার মায়ের নাম আইরিন আক্তার। সে জামেয়া সালমা বানু মহিলা মাদ্রাসা, বটিয়ুড়া-এর শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার সময় জিদনীর পরনে কালো বোরকা ছিল। গত পাঁচ দিন ধরে আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি জিদনীকে কোথাও দেখতে পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ:
📞 ০১৩১৫৭৭০৪৩৩
📞 ০১৭২৭৯১৯৬৫৬
এদিকে, জিদনীর সন্ধানে সহায়তার জন্য স্থানীয় বাসিন্দাসহ সবার সহযোগিতা কামনা করেছে পরিবার। একই সঙ্গে নিখোঁজ সংক্রান্ত এই সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে।
আপনার একটি শেয়ার বা সামান্য তথ্যও হয়তো নিখোঁজ কিশোরী জিদনীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে।
