রমজানে গ্যাস রেশনিং সময় পরিবর্তন, আজ রাত ১২টা পর্যন্ত সরবরাহ চালুব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে প্রথম রোজার দিনে আজ রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ চালু থাকবে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।কোম্পানি সূত্রে জানা গেছে, গ্যাসের চাপ স্বাভাবিক রাখা এবং সরবরাহ ব্যবস্থার ভারসাম্য নিশ্চিত করতে প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। আগে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সরবরাহ বন্ধ থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী সময় কমিয়ে ভোর ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে রমজানের প্রথম দিনে বিশেষ বিবেচনায় আজ রাত ১২টা পর্যন্ত গ্যাস চালু রাখা হবে। আগামীকাল থেকে রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত রেশনিং কার্যকর হবে।কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসের ঘাটতি ও পাইপলাইনের চাপ নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আবাসিক গ্রাহকদের পাশাপাশি বাণিজ্যিক সংযোগেও প্রভাব পড়বে। নির্ধারিত সময়ের বাইরে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়।গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে রেশনিং সময় চুলা ও রেগুলেটর বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে রমজান মাসে গ্যাস সরবরাহ সীমিত করার সিদ্ধান্তে অনেক বাসিন্দা উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতির উন্নতি হলে সময়সূচি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
