নবীনগরে মেঘনা নদীর পাড় কেটে বালু উত্তোলন, ভাঙনে বিলীন গ্রামনবীনগর । নবীনগর উপজেলার চরলাপাং এলাকায় মেঘনা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে শুকনো মৌসুমেও তীব্র নদীভাঙন দেখা দিয়ে বসতভিটা, ফসলি জমি ও গ্রামীণ অবকাঠামো নদীগর্ভে বিলীন হচ্ছে।স্থানীয়দের দাবি, বালু মহাল ইজারার আড়ালে প্রভাবশালী একটি সিন্ডিকেট নদীর মাঝখানের পরিবর্তে তীরবর্তী এলাকা কেটে বালু উত্তোলন করছে। এতে চরলাপাং, চিত্রী, মানিকনগরসহ অন্তত ১০টি গ্রামে ভাঙনের চিহ্ন দেখা গেছে। ইতোমধ্যে শতাধিক ঘরবাড়ি ও শত শত একর জমি নদীতে চলে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এলাকাবাসীর দাবি, অবিলম্বে বালু উত্তোলন বন্ধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন না করলে পুরো জনপদ হুমকির মুখে পড়বে।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
