ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জনসাধারণের চলাচলের সড়কে নির্মাণসামগ্রী রেখে পরিবেশ ও বায়ুদূষণ ঘটানোর দায়ে তিন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রোববার দুপুরে আখাউড়া পৌরশহরের বাইপাস সড়ক, কলেজ পাড়া, নায়াণপুর ও রাধানগর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ।জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শামীম, মো. আরিফ ও সিরাজুল ইসলাম। তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় আখাউড়া থানা-পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা জনসাধারণের চলাচলের রাস্তার পাশে নির্মাণসামগ্রী রেখে পরিবেশ ও বায়ুদূষণের পাশাপাশি পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিলেন। এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী রাস্তার পাশে নির্মাণসামগ্রী ফেলে পরিবেশ ও বায়ুদূষণ ঘটানোর দায়ে তিনজনকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, পৌরসভার বিধান অনুযায়ী জনসাধারণের ব্যবহৃত সড়ক বা পথের ওপর কোনো ব্যক্তি নির্মাণসামগ্রী রাখতে পারেন না।তিনি আরও বলেন, জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
