রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাসত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারান তিনি। জয়ের পর থেকেই একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসছেন রুমিন। রাজনৈতিক মহল, সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের মানুষেরাও তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবার এই রাজনীতিককে অভিনন্দন জানালেন ঢাকাই ছবির চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে ছবি শেয়ার করে তাকে অভিনন্দন জানান। উল্লেখ্য, বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন রুমিন ফারহানা। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে ৮০ হাজার ৪৩৪টি ভোট পেলেও ১ লাখ ১৮ হাজার ৫৪৭টি ভোট পেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হন জাতীয় রাজনীতির পরিচিত এই মুখ।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
