আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
আশুগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় কাতান শাড়িসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। এ ঘটনায় দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ০২ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ দুপুর ২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি সাদা রঙের প্রাইভেটকার আটক করা হয়।
পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১৪২ পিস ভারতীয় কাতান শাড়ি এবং একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুই চোরাকারবারিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. সদেশ পাল
পিতা: সমবেশ পাল
গ্রাম: আনন্দপুর
থানা: চুনারুঘাট
জেলা: হবিগঞ্জ
২. কামাল হোসেন
পিতা: মৃত আমির হোসেন
গ্রাম: নরসিংহেরগাঁও
থানা: চুনারুঘাট
জেলা: হবিগঞ্জ
এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
