Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উপলক্ষে লোগো উন্মোচন ও নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন
    Uncategorized

    শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উপলক্ষে লোগো উন্মোচন ও নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaOctober 23, 2026Updated:October 23, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নিজস্ব প্রতিনিধি:

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঐতিহ্যবাহী শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি ও মহাপুনর্মিলনী উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে লোগো উন্মোচন, কেক কাটা এবং নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহাপুনর্মিলনীর থিম সংও প্রদর্শন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মহাপুনর্মিলনী উদ্‌যাপন পরিষদের সভাপতি মোহাম্মদ আলী।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ও ১২০ বছর পূর্তি উদ্‌যাপন পরিষদের সদস্যসচিব শাহ মোহাম্মদ মোতাসিম বিল্লাহ, আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার সৈয়দ রিয়াদ, জগলু নওশাদ সাগর এবং অরুয়াইল ডিগ্রি কলেজের প্রভাষক আহমেদ মুত্তাকী।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মাওলানা কাজী শওকত আলী। গীতা পাঠ করেন বর্তমান শিক্ষার্থী নিজুম চন্দ্র দাস। বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী শওকত আলী। সনাতন ধর্মীয় প্রার্থনা পরিচালনা করেন প্রাক্তন শিক্ষার্থী পরাগ চক্রবর্তী। জাতীয় সংগীত পরিবেশন করে অনন্যা ও তার দল।

    স্বাগত বক্তব্য দেন ১২০ বছর পূর্তি উদ্‌যাপন কমিটির সদস্যসচিব শাহ মোহাম্মদ মোতাসিম বিল্লাহ। মূল বক্তব্য উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সন্তোষ কুমার দেব।

    মূল বক্তব্যে অধ্যাপক সন্তোষ কুমার দেব বলেন, “এই বিদ্যালয় মানুষ হয়ে গড়ে ওঠার কর্মশালা। এ বিদ্যালয়ে কত শিক্ষার্থী স্বপ্ন বুনতে শিখেছে। এখান থেকে কেউ শিক্ষক, কেউ সাংবাদিক, কেউ ব্যবসায়ী, কেউ চিকিৎসক, কেউ আইনজীবী, আবার কেউ প্রবাসী হয়েছেন। সবাই এই বিদ্যালয় থেকেই নিজেদের স্বপ্ন গড়ার প্রেরণা পেয়েছেন।”

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবু সুফিয়ান সিদ্দিকী, মুন্সি আমান, আশরাফুল করিম রিপন, মুনসুর আলী দানা, প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সভাপতি আহমেদ মুনাব্বী, আব্দুল আজীজ, আহসান শাহরিয়া তুহফা, ধ্রুব জ্যোতি পাল এবং বীর মুক্তিযোদ্ধা হাম্মাদুল ওয়াদুদসহ অনেকে।

    বক্তারা বিদ্যালয়জীবনের স্মৃতিচারণের পাশাপাশি প্রতিষ্ঠানের দীর্ঘ ঐতিহ্য, অবদান ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় ঐতিহ্যবাহী শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তরের প্রস্তাব তুলে ধরে তা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়।

    অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মহাপুনর্মিলনীর লোগো উন্মোচন। আয়োজক কমিটির সদস্য নাছিমের সহযোগিতায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রৌশন আরা বেগম প্রজেক্টরের মাধ্যমে লোগোটি উন্মোচন করেন। পরে বিদ্যালয়ের প্রবীণ, নবীন ও বর্তমান শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কেক কাটেন।

    সাংস্কৃতিক পর্বে বর্তমান শিক্ষার্থী ও স্কাউট সদস্য সিনথিয়া এবং তার দল জারিগান পরিবেশন করে। রাবেয়া ও তার দল পরিবেশন করে নৃত্য।

    অনলাইন ও অফলাইনে চলছে নিবন্ধন

    বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি ও মহাপুনর্মিলনী উপলক্ষে অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। অফলাইন নিবন্ধন বুথের দায়িত্ব পালন করছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুরসালিন হোসাইন দ্বীপ ও সাদিকুজ্জামান তানভীর। আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।

    অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মহাপুনর্মিলনী উদ্‌যাপন পরিষদের সভাপতি মোহাম্মদ আলী। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী, আয়োজক কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে।

    দীর্ঘ ১২০ বছরের ঐতিহ্য ও গৌরবকে ধারণ করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করাই এ মহাপুনর্মিলনী আয়োজনের অন্যতম লক্ষ্য।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleইঞ্জিনিয়ার শ্যামলের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বহাল আইন কলেজের পরীক্ষাকেন্দ্র, কৃতজ্ঞ শিক্ষার্থীরা
    Next Article মীরসরাইয়ে স্বর্ণের চেইন চুরির অভিযোগে ৭ নারী গ্রেপ্তার, ৬ জন নাসিরনগরের

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    November 2, 2026

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    November 2, 2026

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    November 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.