Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»সরাইলে তিতাস নদীতে ডুবে যাওয়া শিশু জিহাদের মরদেহ উদ্ধার
    Uncategorized

    সরাইলে তিতাস নদীতে ডুবে যাওয়া শিশু জিহাদের মরদেহ উদ্ধার

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaJune 23, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link
    মোঃ রায়হান উদ্দিন

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল এলাকায় তিতাস নদীতে পানিতে ডুবে জিহাদ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে, ফুটেজে দেখা যায়, খেলাধুলার একপর্যায়ে জিহাদ অসাবধানতাবশত তিতাস নদীর পানিতে পড়ে যায়।

    এরপর দিনভর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বিষয়টি জানার পর অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) টিপু সুলতান সরাইল ফায়ার সার্ভিসকে অবহিত করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও সন্ধ্যা হয়ে যাওয়ায় এবং রাতের অন্ধকারে উদ্ধার অভিযান পরিচালনা ঝুঁকিপূর্ণ হওয়ায় সেদিন অভিযান স্থগিত রাখা হয়।

    নিহত জিহাদ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার খাসতাল গ্রামের আক্তার হোসেনের ছেলে। আক্তার হোসেন জীবিকার তাগিদে অরুয়াইল বাজারে দিনমজুর হিসেবে কাজ করতেন।

    সরাইল ফায়ার সার্ভিসের টিম লিডার রিয়াজ মোহাম্মদ জানান, মঙ্গলবার (২৩ জুন) সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। অভিযান চলাকালে অরুয়াইল তিতাস নদীর পশ্চিম তীরে তেলিয়াকান্দি নৌকা ঘাট এলাকায় শিশুটির মরদেহ পানিতে ভেসে উঠতে দেখা যায়।

    এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বলেন, “তিতাস নদীতে জিহাদ নামের এক শিশুর ডুবে যাওয়ার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। তবে গতকাল তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকালে উদ্ধার অভিযানের সময় নদীর পশ্চিম তীরে তার মরদেহ ভেসে ওঠে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleগাঁজা ও মোটরসাইকেলসহ ২ মাদক কারবারী গ্রেফতার
    Next Article বিজয়নগরে গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    November 2, 2026

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    November 2, 2026

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    November 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.