ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল ৬টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার হাওয়াইখলা কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশ দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে এবং তাদের তল্লাশি চালিয়ে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ আনোয়ার, পিতা: মৃত ইছহাক, সাং: মোহাম্মদপুর, থানা: ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
২। মোঃ আজিম, পিতা: হুমায়ুন কবির, সাং: মোহাম্মদপুর, থানা: ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের মতে, পুলিশের এমন অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকদ্রব্যের বিস্তার অনেকাংশে কমে আসবে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিতভাবে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছে।
