ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার (১৩ জুন) সকালে সরাইল থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রনি মিয়া (৩১) এবং অপহরণ মামলার আসামি হৃদয় মিয়া (২৭)। এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত আরও তিন আসামি—ইয়াছিন মিয়া (২৫), মো. নজরুল ইসলাম (৪০) ও দ্বীন ইসলাম (৩২) গ্রেপ্তার হয়েছেন।পুলিশ জানায়, রনি মিয়ার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
হৃদয় মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা অপহরণ মামলার বিচার চলমান রয়েছে। অন্য তিনজন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
