বর্ণাঢ্য আয়োজন এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন (সরকার অনুমোদিত রেজিস্টার্ড নং S-14517)-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী।
রাজধানী ঢাকার রমনা এলাকার তথ্য ভবনের (১১২ সার্কিট হাউস রোড, তৃতীয় তলা, বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর) সম্মেলন কক্ষে এই মিলনমেলার আয়োজন করা হয়।
দেশের নানা প্রান্ত থেকে আগত সাংবাদিক ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক উৎসবমুখর জনপদে পরিণত হয়।
সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হওয়ার বেশ আগে থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত অতিথিরা তথ্য ভবনে আসতে শুরু করেন। অতিথিদের সুশৃঙ্খল অভ্যর্থনা জানাতে আয়োজকদের পক্ষ থেকে সকালের নাশতার টোকেন, দুপুরের লাঞ্চের টোকেন এবং স্ন্যাক্সের টোকেন প্রদান করা হয়। নির্ধারিত সময়ে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। এ ছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও সংসদ সদস্য এডভোকেট জয়নাল আবেদীন, এমপি।
অনুষ্ঠানস্থলে অতিথিরা এসে পৌঁছালে তাঁদের ফুলেল শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়।
এই বর্ণাঢ্য আয়োজনে সরব উপস্থিতি ছিলেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক বঙ্গ সংবাদের সম্পাদক ডা. মির্জা মহিবুল হাসান। তাঁর উপস্থিতি এবং দিকনির্দেশনামূলক সম্পৃক্ততা অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন। তিনি ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং অনুষ্ঠানে বিশেষ ঘোষণা দিয়ে জানান যে, দেশের নির্যাতিত সাংবাদিকদের আইনি সুরক্ষা প্রদান করবে এই ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’।
এরপর প্রধান আলোচক এডভোকেট জয়নাল আবেদীন, এমপি তাঁর বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা এবং সুরক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁর সময়োপযোগী আলোচনা উপস্থিত সুধীজনদের বিশেষভাবে মুগ্ধ করে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি অনুমোদন ও কেন্দ্রীয় চেয়ারম্যানের দিকনির্দেশনা
অনুষ্ঠানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাংবাদিক মো. দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন। তিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সারা দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও পেশাদারির সাথে কাজ করার আহ্বান জানান।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন নিজ হাতে অনুমোদিত ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি জেলা প্রতিনিধিদের হাতে তুলে দেন। এর পাশাপাশি, নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে তিনি বিশেষ আলাপ-আলোচনায় মিলিত হন। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পাশাপাশি, তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দের খোঁজখবর নেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথি, প্রধান আলোচক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের উপস্থিতিতে অনুমোদিত ও ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সভাপতি: মোহাম্মদ অলিউল্লাহ খান
সাধারণ সম্পাদক: দেলোয়ার আহমেদ
যুগ্ম-সাধারণ সম্পাদক: ভয়েজ অব ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক ও প্রকাশক শেখ মুহাম্মদ ইলিয়াস
সাংগঠনিক সম্পাদক: শাহিনুর তানভীর
অর্থ সম্পাদক: নাসির হোসেন
দপ্তর সম্পাদক: নজিবুল্লাহ খান
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: এস এম জজ মিয়া
মহিলা বিষয়ক সম্পাদক: মোসা. কলি বেগম।
অনুষ্ঠানে সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয় এবং আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অতিথিদের অংশগ্রহণে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। কেক কাটার পর অনুষ্ঠানের অন্যতম মানবিক পর্বে দেশের বিভিন্ন অঞ্চলের প্রয়াত সাংবাদিক পরিবারগুলোকে আর্থিক অনুদান প্রদান করা হয়। তাঁদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ সহায়তার ব্যাংকের চেক তুলে দেওয়া হয়। সংগঠনের এই উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
এরপর তথ্য ভবনের এই আয়োজনে একটি আকর্ষণীয় সাংস্কৃতিক পর্বে আমন্ত্রিত ব্যান্ড দল সংগীত পরিবেশন করে।
সবশেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব সাংবাদিকের মাঝে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের লোগোসংবলিত মগসহ নানান উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
ঘোষিত নতুন কমিটি, গুণীজন সংবর্ধনা এবং নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সফল ও উৎসবমুখর সমাপ্তি ঘটে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানটির।
