মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
আসন্ন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ভোট, দোয়া ও সমর্থন কামনা করেছেন সংগঠনের আজীবন সদস্য এ.বি.এম. মোমিনুল হক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের জনগণ এবং রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন ও সাধারণ সদস্যদের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি আজীবন সদস্য নং-৭৫৪১ হিসেবে দীর্ঘদিন ধরে মানবসেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।
এ.বি.এম. মোমিনুল হক বলেন, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন ও জনকল্যাণমুখী রেড ক্রিসেন্ট গড়ে তোলার প্রত্যয় নিয়েই তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। মানবতার সেবাকে আরও গতিশীল ও কার্যকর করতে সদস্যদের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটির সকল আজীবন ও অন্যান্য সম্মানিত সদস্যের কাছে দোয়া, সমর্থন এবং আগামী নির্বাচনে মূল্যবান ভোট কামনা করেন। পাশাপাশি মানবসেবার এই সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
