সিলেট প্রতিনিধি: সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। অভিযানে তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে কিশোর রিফাতকে হত্যা করা হয়। ঘটনার পর থেকে মামলার আসামিকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯-এর একটি বিশেষ অভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান শেষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।