সিলেট প্রতিনিধি: সিলেটে সংঘটিত এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম ইমন নিহত হয়েছেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর সাইফুল ইসলাম ইমন আর বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকাজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়। প্রিয় এই তরুণের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন তার শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনরা।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম সাইফুল ইসলাম ইমনের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার স্বজনরা। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করেন এবং সবাইকে সকল প্রকার দুর্ঘটনা ও বিপদ-আপদ থেকে হেফাজত করেন। আমিন।
