মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবীনগর উপজেলা মহিলা দলের নেত্রী লাকি আক্তার।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় লাকি আক্তার বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, মানুষের মৌলিক অধিকার এবং দেশের কল্যাণে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীর ঐক্যবদ্ধ ভূমিকা আরও শক্তিশালী হবে এটাই প্রত্যাশা।
তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি তিনি শুভেচ্ছা জানান।
লাকি আক্তার আরও বলেন, দেশ ও মানুষের কল্যাণে গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হোক।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।
