মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান পদে কর্মরত মো. আসরাফ আহমেদ দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৭ আগস্ট ২০২৬ ঢাকার ল্যাবএইড হাসপাতালে তাঁর ওপেন হার্ট সার্জারি করা হয়। অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
মো. আসরাফ আহমেদ দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান পদে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর অসুস্থতার খবর জানাজানি হওয়ার পর সহকর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসা চলমান রয়েছে। তাঁর দ্রুত রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
