ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্স মাঠে এই নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাছাইকৃত প্রার্থীদের অংশগ্রহণে Physical Endurance Test (PET)-এর প্রথম দিনের ইভেন্ট “শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” সম্পন্ন করা হয়।
উক্ত নিয়োগ বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শেষে যোগ্য প্রার্থীদের ব্রিফিং প্রদানকালে পুলিশ সুপার সকলকে সতর্ক করে বলেন, কোনো দালাল চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করতে। তিনি জোর দিয়ে বলেন, শতভাগ স্বচ্ছতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতেই এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
