ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট হারুন-অর-রশিদ (হারুন) আর নেই।তিনি ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াসহ পুরো রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে রাজনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।মরহুমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং মহান আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন—আমিন।
