Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»তিতাস গিলে খাচ্ছে আহমদ হাসপাতাল: জরিমানা হলেও সরেনি বালু, নেপথ্যে কার ছায়া?
    Uncategorized

    তিতাস গিলে খাচ্ছে আহমদ হাসপাতাল: জরিমানা হলেও সরেনি বালু, নেপথ্যে কার ছায়া?

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaOctober 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ফজলে রাব্বি পাপপু
    নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বিপরীত পাশে বগডহর গ্রামে তিতাস নদী ভরাট করে দখলের ঘটনায় তোলপাড় সৃষ্টি হলেও প্রশাসনের নেওয়া উদ্যোগ এখন থমকে গেছে। অভিযুক্ত আহমদ হাসপাতালের মালিককে জরিমানা ও বালু সরিয়ে নেওয়ার ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নদী থেকে বালু না সরানোয় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও রহস্যের সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বগডহর গ্রামে অবস্থিত আহমদ হাসপাতালের মালিক হাসপাতালের জায়গা দাবি করে তিতাস নদীর একাংশ বালু ফেলে ভরাট করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। নদী দখলের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এবং অভিযুক্ত হাসপাতাল মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়। সেই সাথে ভরাটকৃত বালু নিজ দায়িত্বে অপসারণের জন্য তাকে ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়।

    অভিযোগ উঠেছে, প্রশাসনের বেঁধে দেওয়া ১৫ দিনের সময়সীমা বহু আগেই পার হয়ে গেলেও নদী থেকে এক কোদাল বালুও সরানো হয়নি। নদী যেভাবে ভরাট করা হয়েছিল, ঠিক সেভাবেই পড়ে রয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার পর হঠাৎ এই নিষ্ক্রিয়তা নানা সন্দেহের জন্ম দিচ্ছে। কোনো উচ্চপর্যায়ের মহলের প্রভাব বা সমঝোতার ফলেই কি নদী দখলকারী বহাল তবিয়তে রয়েছে—এমন প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

    স্থানীয়দের ক্ষোভ, “যদি বালুই না সরানো হয় এবং দখলদারিত্ব বজায় থাকে, তবে শুধু নামমাত্র জরিমানা করে নাটক সাজানোর কী অর্থ ছিল? প্রশাসন এখন কেন রহস্যজনকভাবে নীরব?

    এলাকাবাসীর দাবি, তিতাস নদী রক্ষায় কালক্ষেপণ না করে দ্রুত ভরাটকৃত বালু অপসারণ করতে হবে এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করে নদীটিকে তার আগের রূপে ফিরিয়ে দিতে হবে।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleগণভোটের রায় উপেক্ষা করে বিএনপি জনগণের সঙ্গে গাদ্দারি করেছে: মামুনুল হক
    Next Article দীর্ঘ তিন বছর পর বহিষ্কারাদেশ প্রত্যাহার, নতুন উদ্যমে ছাত্রদলে ফিরছেন ফুজায়েল

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    November 2, 2026

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    November 2, 2026

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    November 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.