নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার পয়াগ মধ্যপাড়া এলাকার জমিরের বাড়ির বাসিন্দা হযরত মাওলানা আব্দুজ জাহের সাহেব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিরাসার মাদ্রাসার সিনিয়র উস্তাদ এবং নাটাই বড় মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি হযরত মাওলানা মুফতি জুনাইদ আহমদ সাহেবের পিতা।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়।
মরহুমের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।
