জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের জেলা শাখার নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে জেলা যুবলীগের নেতাকর্মীরা মিছিলটি বের করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সুজন দত্ত তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী সংগঠনের ব্যানার নিয়ে মহাসড়কে মিছিল করছেন। এ সময় তাঁদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়। পাশাপাশি জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিও জানানো হয়।
মিছিলের ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয়। একই সঙ্গে যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও উল্লেখ করা হয়।
মিছিলে সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মমিন হোসেন, সরাইল উপজেলা যুবলীগ নেতা শেখ মো. মুন্না, সদর উপজেলা যুবলীগ নেতা রেজাউল হক এবং জেলা ছাত্রলীগের সহসভাপতি কাজী আশিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বে জেলা সাধারণ সম্পাদক