Close Menu
    What's Hot

    ৫১ দিনেই বদলি হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম

    প্রভাবশালীদের বাধায় মরিচাকান্দি ঘাটে লঞ্চ চলাচল ব্যাহত, ৬০ টাকার পথে ভাড়া ১৭০ টাকা

    ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

    Facebook YouTube
    Trending
    • ৫১ দিনেই বদলি হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম
    • প্রভাবশালীদের বাধায় মরিচাকান্দি ঘাটে লঞ্চ চলাচল ব্যাহত, ৬০ টাকার পথে ভাড়া ১৭০ টাকা
    • ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
    • পানি লাগবে পানি” বলা সেই শহীদ মীর মুগ্ধের মঞ্চে আবারও কালি লেপন: চিনাইরে তীব্র ক্ষোভ
    • কসবায় প্রাইভেটকার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
    • আখাউড়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
    • বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ৫ জনকে ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা
    • সরাইলে ২২ উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»কসবায় ছাত্রদলের ১৯ ইউনিটের কমিটি বিলুপ্ত, রাজনৈতিক বিরোধে নতুন আলোচনা
    Uncategorized

    কসবায় ছাত্রদলের ১৯ ইউনিটের কমিটি বিলুপ্ত, রাজনৈতিক বিরোধে নতুন আলোচনা

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaNovember 10, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

    ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের ১৯টি ইউনিটের কমিটি একযোগে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উপজেলার ১০টি ইউনিয়ন এবং কসবা পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটি রয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে সংশ্লিষ্ট নেতাদের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি বিলুপ্ত করা হয়।

    বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কসবা উপজেলা ছাত্রদলের ১০টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি সিরাজুল হক ইমু ও সাধারণ সম্পাদক শিমুল মিয়া। অন্যদিকে, পৌর ছাত্রদলের ৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেন পৌর ছাত্রদলের সভাপতি এনামুল হক আপেল ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। পরে এসব বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।

    কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রদলের সভাপতি সিরাজুল হক ইমু বলেন, ইউনিয়ন কমিটিগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এসব কমিটি নিষ্ক্রিয় থাকায় সেগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

    এর আগে গত ১ নভেম্বর সিরাজুল হক ইমুকে সভাপতি করে কসবা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল। নতুন কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত একটি পক্ষ প্রতিবাদ ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল।

    গত ৪ নভেম্বর নতুন কমিটির আনন্দ মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এতে চারজন আহত হন।

    এর কয়েক দিন পর, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ অন্তত ২৭ জন আহত হন বলে জানা গেছে।

    এ ঘটনার পরদিন ৮ নভেম্বর বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে উপজেলার ১০টি ইউনিয়নে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।

    স্থানীয় রাজনৈতিক সূত্রের ভাষ্য, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কসবা বিএনপির রাজনীতিতে দুটি পক্ষের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ ক্রমেই বিএনপির দুই পক্ষের রাজনৈতিক বিরোধে রূপ নিয়েছে।

    এমন পরিস্থিতিতে একযোগে ১৯টি ইউনিটের কমিটি বিলুপ্তির ঘটনায় কসবা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম, নতুন কমিটি গঠন এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleহাইওয়ে পুলিশের নতুন প্রধান ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান
    Next Article ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার

    Related Posts

    ৫১ দিনেই বদলি হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম

    November 11, 2026

    প্রভাবশালীদের বাধায় মরিচাকান্দি ঘাটে লঞ্চ চলাচল ব্যাহত, ৬০ টাকার পথে ভাড়া ১৭০ টাকা

    November 11, 2026

    ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

    November 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ৫১ দিনেই বদলি হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম

    প্রভাবশালীদের বাধায় মরিচাকান্দি ঘাটে লঞ্চ চলাচল ব্যাহত, ৬০ টাকার পথে ভাড়া ১৭০ টাকা

    ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

    পানি লাগবে পানি” বলা সেই শহীদ মীর মুগ্ধের মঞ্চে আবারও কালি লেপন: চিনাইরে তীব্র ক্ষোভ

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.