Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»ব্রাহ্মণবাড়িয়া»ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু
    ব্রাহ্মণবাড়িয়া

    ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaOctober 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫’। রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে সারা দেশের মতো এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া। তিনি বলেন,

    “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সব শিশুকে এই রোগ থেকে রক্ষা করতে টিকাই সবচেয়ে কার্যকর মাধ্যম। অভিভাবকরা সচেতন হলে প্রতিটি শিশুকে সুস্থ ভবিষ্যৎ উপহার দেওয়া সম্ভব।”

    এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
    হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী, ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিশু কনসালটেন্ট ডা. মো. আকতার হোসাইন, সহকারী পরিচালক ডা. শাখাওয়াত হোসেন, আবাসিক চিকিৎসক ডা. সোহেল রানা, এসআইএমও ডা. শুভল চন্দ্র সাহা, নার্সিং সুপারভাইজার মমতাজ বেগম ও জাকির হোসেন, জেলা সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুল মোমেন, সিনিয়র সহসভাপতি মো. সালাউদ্দিন, ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেন ও এনামুল হকসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা।

    সিভিল সার্জন ডা. নোমান মিয়া আরও বলেন,

    “টাইফয়েড প্রতিরোধের সর্বোত্তম উপায় হলো টিকাদান। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

    স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলার প্রতিটি উপজেলায় ধাপে ধাপে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে, যাতে কোনো শিশু টিকার বাইরে না থাকে।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, একজনের কারাদণ্ড
    Next Article ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ, মাদক–চুরি–ছিনতাই নিয়ে উদ্বেগ

    Related Posts

    তিতাস নদীর তীরে মেড্ডা কসাইখানার বর্জ্য: রক্ত-আবর্জনায় দূষণের শঙ্কা, হুমকিতে নদীর পরিবেশ

    August 8, 2026

    ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের নিচে ষষ্ঠ শ্রেণির ছাত্রের লাশ, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’

    August 8, 2026

    সিলেটে মর্মান্তিক বাস দুর্ঘটনা: প্রাণ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার শেরপুরের সন্তান সাইফুল ইসলাম ইমন

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.