জেলা প্রতিনিধি ঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার। সম্মেলনটি সকাল ৮টা থেকে শহরের আইএবি মিলনায়তন, টিএটি রোডে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মাহবুবুর রহমান, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ইমরান হোসাইন নূর, কেন্দ্রীয় সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা, মাওলানা গাজী নিয়াজুল করীম এবং আলহাজ সৈয়দ আনোয়ার আহমদ লিটন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন এম এইচ মাহদী বিন ইউসুফ, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই জেলা সম্মেলনের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
