জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে এক যুবক নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ যুবকের নাম রকি আহমেদ (বয়স আনুমানিক ২০ বছর)। তিনি রতন মিয়ার পুত্র। রকির উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। তিনি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। তিনি নিজে নিজে কথা বলতে পারলেও অন্যের কথার জবাব দিতে সক্ষম নন।
তার স্থায়ী ঠিকানা— গ্রাম: সুলতানপুর, শিলাউর ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর ২০২৫ ইং সকাল আনুমানিক ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের সময় তার পরনের পোশাক সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তার শারীরিক ও মানসিক অবস্থার কারণে তিনি পথঘাট বা নিজের ঠিকানা বলতে অক্ষম।
এমতাবস্থায়, কোনো সহৃদয় ব্যক্তি যদি রকি আহমেদের সন্ধান পান বা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অথবা নিচের নম্বরে জানাতে অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগ:
রতন মিয়া (পিতা)
📞 মোবাইল: ০১৭২৪০৬২২৯৩
