ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার মুন্সেফপাড়ায় গুলি করে সাগর হত্যা মামলার প্রধান আসামি ইমন ইসলাম আপন এবং ২ নম্বর আসামি শিপনকে গ্রেফতার করেছে র্যাব।র্যাব-৫ ও র্যাব-৯ এর যৌথ আভিযানিক দল রাজশাহীর কাটাখালি থানার কাপাশিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করা হয়। গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হচ্ছে।
উল্লেখ্য, মুন্সেফপাড়ায় সংঘটিত আলোচিত সাগর হত্যা মামলায় ইমন ইসলাম আপনকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
