ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি টিম থানাধীন ইছাপুরা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোঃ জয় মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত আসামির পরিচয়—নাম: মোঃ জয় মিয়া (২০)পিতা: মৃত আমিন মিয়ামাতা: জোসনা বেগমঠিকানা: কাশিনগর, থানা– বিজয়নগর, জেলা– ব্রাহ্মণবাড়িয়া।পুলিশ আরও জানায়, এ ঘটনায় বিজয়নগর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
