ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার সংস্কারের পক্ষে এবং দেশের অপশাসন দূর করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। শেখ হাসিনার মতো যেন আর কোনো “দৈত্য-দানব” সৃষ্টি না হয়, সে জন্যই জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।শুক্রবার (১৬ জানুয়ারি)
বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।গণভোট প্রসঙ্গে বক্তব্যপ্রেস সচিব বলেন,“চুরি-চামারি বন্ধ করতে হলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষ নিতে হবে। আপনারা দেখেছেন, বিগত সরকার ব্যাংকের টাকা চুরি করে খেয়ে গেছে। এখন সেই ক্ষতি সামাল দেওয়ার দায়িত্ব বর্তমান সরকারের ওপর এসে পড়েছে।”গণভোট নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন,“গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের জানার পরিধি কম।
পুরো বিশ্বেই সরকার কখনো ‘হ্যাঁ’, কখনো ‘না’—গণভোটের পক্ষ নেয়। এটি অস্বাভাবিক কিছু নয়।”নির্বাচন নিয়ে আশ্বাসনির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে শফিকুল আলম বলেন,“নির্বাচন খুব ভালোভাবে হবে। গতকাল ক্যাবিনেট মিটিংয়েও এ বিষয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তা প্রস্তুতির বিষয়টি জানিয়েছেন। এবার ফ্রি, ফেয়ার, পিসফুল ও উৎসবমুখর নির্বাচন হবে।”তিনি আরও বলেন,“নিরাপত্তাসহ রিটার্নিং অফিসার, পোলিং অফিসারসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন আমরা শুধু ভোটের অপেক্ষায় আছি।”মাজার জিয়ারত ও উপস্থিতিএর আগে প্রেস সচিব আখাউড়ার শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.)-এর মাজার শরীফ জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন—আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া,আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ-উল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ,মাজার কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
