ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের ৪৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (আজ) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে এসব প্রতীক বিতরণ করা হয়।
এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তাঁর কাঙ্ক্ষিত ‘হাঁস’ প্রতীক পেয়েছেন।
প্রতীক পাওয়ার পর রুমিন ফারহানা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন,
“আমি আমার ভোটার, কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারাই আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। আমি যখন এলাকায় যাই, তখন ছোট ছোট বাচ্চারা চিৎকার করে বলে— আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। তাই এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, আমার মার্কা না। আমি হাঁস পালতাম।”
এর আগে গত ২০ জানুয়ারি বিকেলে আশুগঞ্জ উপজেলায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি ভোটারদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন,
“সবাই খেয়াল রাখবেন, আমার হাঁস যেন চুরি না হয়।”
এছাড়া ভোটাররা তাকে উৎসাহ ও সমর্থনের মাধ্যমে নির্বাচনী লড়াইয়ে শক্তিশালী অবস্থানে রেখেছেন বলে জানিয়েছেন প্রার্থী।
য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের ৪৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (আজ) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে এসব প্রতীক বিতরণ করা হয়।এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তাঁর কাঙ্ক্ষিত ‘হাঁস’ প্রতীক পেয়েছেন।প্রতীক পাওয়ার পর রুমিন ফারহানা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন,“আমি আমার ভোটার, কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারাই আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। আমি যখন এলাকায় যাই, তখন ছোট ছোট বাচ্চারা চিৎকার করে বলে— আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। তাই এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, আমার মার্কা না। আমি হাঁস পালতাম।”এর আগে গত ২০ জানুয়ারি বিকেলে আশুগঞ্জ উপজেলায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি ভোটারদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন,“সবাই খেয়াল রাখবেন, আমার হাঁস যেন চুরি না হয়।”এছাড়া ভোটাররা তাকে উৎসাহ ও সমর্থনের মাধ্যমে নির্বাচনী লড়াইয়ে শক্তিশালী অবস্থানে রেখেছেন বলে জানিয়েছেন প্রার্থী।
