ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার ঘোগত–ইসলামাবাদ সড়কে সড়ক দুর্ঘটনায় শাহবাজপুর মাছুরপাড়া এলাকার এক যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (আজ) দুপুরে সড়কের ওই অংশে দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় যুবকের হাত ও পা ভেঙে যায় এবং ঘটনাস্থলেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।আহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
