ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে থানা পুলিশের অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশের একটি টিম ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
পরবর্তীতে আটক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে—SUZUKI 150cc কালো রঙের একটি মোটরসাইকেল(ইঞ্জিন নং: BGA1868020, চেসিস নং: 117810, রেজি: ঢাকা মেট্রো ল-৬২-২৯৪৯)YAMAHA R-15 160cc নীল রঙের একটি মোটরসাইকেল(চেসিস নং: MH3RG4710KK101936, ইঞ্জিন নং: DZ9075B3, রেজি: ঢাকা মেট্রো ল-৪৩-৫৬০৬)Discover 110cc লাল-কালো রঙের একটি মোটরসাইকেল(চেসিস নং: MD2A15AY4JWD86159, ইঞ্জিন নং: JBYWJD36105, রেজি: ঢাকা মেট্রো হ-৫৮-৬১৬১)সহ সর্বমোট তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো বিধি মোতাবেক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তির নাম আনসার মিয়া (৩০)।তিনি ধরমন্ডল গ্রামের সঞ্জীব আলীর ছেলে এবং আনোয়ারা বেগমের সন্তান।এ ঘটনায় নাসিরনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
