ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আমতলী বাজার এলাকায় শাপলা কলি প্রতীকের পক্ষে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী মো. আতাউল্লাহ’র সমর্থনে এক পথসভা ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া–৩ (সদর–বিজয়নগর) আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মী, সমর্থকসহ স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
পথসভায় বক্তারা বলেন, মো. আতাউল্লাহ একজন সৎ, সাহসী ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবেন।
বক্তারা আরও বলেন, শাপলা কলি প্রতীক আজ গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে।পথসভা শেষে আমতলী বাজার ও আশপাশের এলাকায় একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় অংশগ্রহণকারীরা শাপলা কলি প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে মো. আতাউল্লাহকে বিজয়ী করার আহ্বান জানান।
