আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর, সরাইল ও আশুগঞ্জ থানায় নির্বাচনে নিয়োজিতব্য পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট থানা এলাকাগুলোতে পৃথকভাবে এই ব্রিফিং সভা আয়োজন করা হয়।ব্রিফিংয়ে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সের উদ্দেশে করণীয় ও বর্জনীয়সহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ।এসময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
পুলিশ সুপার দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
