বিজয়নগরে র্যাবের অভিযানে ১৬৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতারর্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা থেকে ১৬৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার এবং ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ইকরতলী এলাকার কদমতলীতে অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে মাদকদ্রব্য ইসকফ সিরাপ রয়েছে। পরে তার কাছে থাকা একটি সবুজ রঙের কার্টনের ভেতর থেকে ৪৬ বোতল ইসকফ সিরাপসহ তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মো. ইকরাম হোসেন (২১), পিতা: মো. ফিরোজ মিয়া, গ্রাম: বেড়তলা, উপজেলা: সরাইল, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।অপর এক অভিযানে বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি বস্তা থেকে আরও ১২০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
