ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল–এ সরকারি ডিউটির নির্ধারিত সময় সকাল ৯টা হলেও চিকিৎসকদের সময়মতো চেম্বারে না আসা, রোগীদের সাথে দুর্ব্যবহার এবং ব্যক্তিগত দালাল নিয়োগের অভিযোগ উঠেছে।মঙ্গলবার সকালে হাসপাতালের ১১৫ নম্বর কক্ষে চিকিৎসক মাধুবী লতার চেম্বারে গিয়ে দেখা যায়,
সকাল ১০টা পর্যন্ত তিনি উপস্থিত হননি বলে অভিযোগ করেন রোগী হালিমা খানাম। তিনি জানান, দীর্ঘ সময় অপেক্ষা করেও চিকিৎসা না পেয়ে রোগীরা ভোগান্তিতে পড়ছেন।অভিযোগে আরও বলা হয়, সরকারি নিয়ম অনুযায়ী বহির্বিভাগে সকাল ৮টা থেকে বিকেল ২টা ৩০ মিনিট পর্যন্ত রোগী দেখা ও পরামর্শ দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না।
এদিকে হাসপাতালের নিচতলার ১০৯/B নম্বর কক্ষে চর্মরোগ বিভাগের চিকিৎসক জাকারিয়া ও সাগর বড়ুয়ার বিরুদ্ধে রোগীদের সাথে দুর্ব্যবহার, ডিউটির সময় বারবার চা-নাস্তা ও আড্ডা, এমনকি ব্যক্তিগত চেম্বারে যাতায়াতের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
হাসপাতালের বাইরে কয়েকজন ব্যক্তিগত দালাল নিয়োগের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।ভুক্তভোগীরা হাসপাতালের সিভিল সার্জন, তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
