ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়ক সংযুক্ত চান্দুরা-আখাউড়া সড়কের আড়িয়াল বাজার সংলগ্ন একটি পুরোনো ব্রিজ বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে। ব্রিজটির মধ্যভাগে বড় আকারের গর্ত সৃষ্টি হয়েছে; কংক্রিট খসে পড়ে লোহার রড বের হয়ে আছে। ভাঙা অংশ সাময়িকভাবে স্টিল সাটার দিয়ে ঢেকে রাখা হলেও প্রতিদিন হাজারো ভারী ও হালকা যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে।স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটি আনুমানিক ১৯৯৫ সালের দিকে বা তারও আগে নির্মিত হয়। চান্দুরা থেকে আখাউড়া পর্যন্ত যোগাযোগে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিদিন এই সড়ক দিয়ে পণ্যবাহী ট্রাক, বাস, সিএনজি ও অন্যান্য যানবাহন চলাচল করে; ফলে ব্রিজটির ওপর চাপও থাকে ব্যাপক।বর্তমানে ব্রিজটির বেহাল অবস্থার কারণে যাত্রী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বিশেষ করে ব্রিজের মাঝখানের গভীর গর্ত ও উন্মুক্ত রড দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামত বা বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাছিবুর রহমান ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়াকে জানান, “আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে দেখি কীভাবে দ্রুত সমাধান করা যায়। আশা করি খুব শিগগিরই ব্রিজটি ঝুঁকিমুক্ত হবে।”
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
