ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করেছে বিজয়নগর থানা পুলিশ। এ সময় একটি অটোরিক্সাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বুধবার (০৪ মার্চ ২০২৬) রাত ০০.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অটোরিক্সা আটক করে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন:১. মোঃ আবু বক্কর প্রকাশ অপু (২২)২. মোঃ জুবাইদ প্রকাশ জুনায়েদ (২৫)৩. মোঃ মোস্তাক মিয়া (২২)তারা সবাই হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
