ব্রাহ্মণবাড়িয়া: হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের সহধর্মিনী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে রাজধানী ঢাকার সিকেডি হাসপাতালে কিডনিজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মঙ্গলবার দুপুর ২টায় যোহরের নামাজের পর ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদরাসা প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন আল্লামা শায়েখ সাজিদুর রহমান।জানাজায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। তারা মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন জাহান মরহুমার বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।জানাজায় আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, যার মধ্যে ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি মুবারকুল্লাহ, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমি, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাঈদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, সাংগঠনিক সম্পাদক মাওলানা বশিরুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা কেফায়তুল্লাহ আজহারী এবং অর্থ সম্পাদক মাওলানা মুনির কাসেমীসহ অন্যান্য নেতাকর্মীরা।এছাড়াও জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা আলী আজম কাসেমী, সহ-সভাপতি মাওলানা বোরহান উদ্দীন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানী এবং সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ইউসুফ ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।বার্তাটি প্রেরণ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া শাখার দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হোসাইন।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
