ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা এ বজ্রপাতে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ (৩০ মার্চ) রাতের দিকে উপজেলার লক্ষ্মীপুর ভূঁইয়া বাড়ি এলাকায় পুকুর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ বজ্রপাতের সময় ওই ব্যক্তি পুকুরের পাশে অবস্থান করছিলেন। মুহূর্তেই বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ।
