ব্রাহ্মণবাড়িয়া: জেলা নির্বাচন অফিসের সাবেক কর্মকর্তা আশরাফ উদ্দিন (নুরুল আমিন)-কে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। প্রায় ১৯ বছরের চাকরিজীবনের বড় অংশ তিনি নিজ জেলাতেই কর্মরত ছিলেন।
সূত্র জানায়, বদলি আদেশ পেলেও বিভিন্ন সময় তা স্থগিত বা বাতিল করাতে সক্ষম হন। গত ৫ আগস্ট নরসিংদীতে বদলি হলেও অল্প সময়ের মধ্যেই আবার ব্রাহ্মণবাড়িয়ায় ফেরেন। পরে তাকে ফেনীতে বদলি করা হয়।
অভিযোগ রয়েছে, বর্তমানে তিনি নিয়মিত কর্মস্থলে না থেকে অধিকাংশ সময় ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছেন এবং আবারও এখানেই বদলির চেষ্টা চালাচ্ছেন।
স্থানীয় একাধিক সূত্র আরও দাবি করেছে, চাকরিতে থাকাকালে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে ঘনিষ্ঠ ছিলেন এবং দলীয় প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে।
এছাড়া দলীয় মনোনয়ন জমা, রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিতি এবং বিভিন্ন ব্যানার ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশের বিষয়গুলো নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে আশরাফ উদ্দিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
