ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ মে) দুপুর ২টা ৪৫ মিনিটে বিজয়নগর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, উপজেলার ৩নং ইছাপুরা ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকা থেকে জয় মিয়া, রুমেল মিয়া ও জুনায়েদ নামে তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা ৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত জয় মিয়ার বিরুদ্ধে পূর্বে একটি, রুমেল মিয়ার বিরুদ্ধে ছয়টি এবং জুনায়েদের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
