প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাওর এলাকা পরিদর্শনে শনিবার (৯ মে) আসছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে রওনা হয়ে দুপুরে নাসিরনগরে পৌঁছানোর কথা রয়েছে তার।
বিকেল সাড়ে ৩টায় তিনি শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করবেন। পরে উপজেলা শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে নিহত কৃষক আহাদ মিয়ার পরিবারের হাতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।
সফরে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রশাসন জানিয়েছে, সফরের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে।
