ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে ২০২৬) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি টিম উপজেলার ১০নং বায়েক ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— হরিপুর এলাকার মমিন মিয়া (পিতা: আব্দুল হানিফ) এবং বড় বায়েক এলাকার মোঃ ইব্রাহিম (পিতা: মোঃ জিয়াউল হক)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
