ব্রাহ্মণবাড়িয়ার বুধল ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাট ও কালভার্ট সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর ও বিজয়নগর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে তার পাঠানো প্রতিনিধি দল সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় তারা দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরুর আশ্বাস দেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দল চান্দিয়ারা, নন্দনপুর, সুতিয়ারা, বেতবাড়িয়া, খাটিহাতা সহ বুধল ইউনিয়নের বিভিন্ন অবহেলিত সড়ক ও জনদুর্ভোগপূর্ণ এলাকা ঘুরে দেখেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তারা দীর্ঘদিনের ভোগান্তির বিষয়গুলোও শুনেন।
এমপি মহোদয়ের আহবানে LGD উপজেলার সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন পরিদর্শনে আসেন।
এসময় উপস্থিত ছিলেন বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, অর্থনৈতিক বিষয় সম্পাদক আলামিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাসেল মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুবদল নেতা আক্তার, চান্দিয়ারা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধল ইউনিয়ন বিএনপির অর্থনৈতিক বিষয় সম্পাদক আলামিন মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে বুধল ইউনিয়নের মানুষ উন্নয়ন বঞ্চিত ছিল। বিগত সময়ে এই এলাকাকে বৈষম্যের চোখে দেখা হয়েছে। ফলে রাস্তাঘাটসহ মৌলিক অবকাঠামোর অনেক সমস্যা তৈরি হয়েছে। বর্তমান এমপি মহোদয়ের তহবিল থেকে এসব অবহেলিত এলাকার উন্নয়নে উদ্যোগ নিয়েছেন। আমরা আশাবাদী, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষ তাদের নাগরিক সুবিধা ফিরে পাবে।
