ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার অধীন সদর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ মে ২০২৬) সংগঠনের জেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক শুভ আহমেদ কাঞ্চনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে রহমত উল্লাহকে সভাপতি এবং মোঃ মোজাহিদুল ইসলাম (রনি)-কে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া শেখ ইমন ফয়সালকে সাধারণ সম্পাদক ও মামুন মিয়াকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—
সহ-সভাপতি হিসেবে ফিটলি বেগম, আবু সালেক ও মাহিউদ্দিন তানভীর লাল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জান্নাতুল ফেরদৌস পাপিয়া ও সাহিদুর রহমান। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আল আমিন বিননকে এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মনির আহমেদ ও আব্দুল্লাহ।
এছাড়াও প্রচার সম্পাদক পদে মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক হিসেবে মোবারক উল্লাহ শান্ত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ আনোয়ার এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মুফতি মোজাম্মেল হক শহীদীকে মনোনীত করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটিতে আরও বেশ কয়েকজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং অনলাইনভিত্তিক জনসচেতনতা ও জাতীয়তাবাদী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির সকল নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
