ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ২নং বুধল ইউনিয়ন ওলামা-তুলাবা ঐক্য পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (৪ জুন) নন্দনপুর বাজার সংলগ্ন মাঠে এক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক আলেমকে সম্মাননা পাগড়ি পরিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা শেখ আহমাদ হাফিজাহুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া, ব্রাহ্মণবাড়িয়ার শায়খুল হাদীস আল্লামা মুফতি শামসুল হক সুফিজী হাফিজাহুল্লাহ।
বক্তারা বলেন, আলেম সমাজ নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোরআন-সুন্নাহর আলোকে সমাজ বিনির্মাণ, দ্বীনি শিক্ষা প্রসার এবং নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে আলেমদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের আকর্ষণীয় পর্ব ছিল সম্মাননা পাগড়ি প্রদান। দ্বীনি শিক্ষা বিস্তার, ইসলামি আদর্শ প্রচার ও দীর্ঘদিনের ধর্মীয় খেদমতের স্বীকৃতিস্বরূপ প্রায় ৫ শতাধিক আলেমকে এ সম্মাননা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, আল্লামা মেরাজুল হক কাসেমী, মুফতি আব্দুল বাতেন কাসেমী, মুফতি মাজহারুল হক কাসেমী, মাওলানা বোরহান উদ্দিন আল-মতিন, মুফতি মাহমুদুল হাসান কাসেমী, ২নং বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আতিকুর রহমান (শফিক) এবং
মাওলানা ছফিউল্লাহ সাদেকী
