ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হুইস্কিসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) রাত ১টা ৩০ মিনিটে কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার ১০নং বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় অভিযান চালায়।
এসময় অভিযান চলাকালে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৪৩ (তেতাল্লিশ) বোতল হুইস্কি উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে মাদক কারবারের অভিযোগে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—রাকিবুল ইসলাম রাকিব, পিতা: মৃত আবু নাছির, সাং: শিবপুর, থানা: নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে এসব হুইস্কি সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় কসবা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
