ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ (হারুন) অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এলাকার সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন অভিভাবকতুল্য নেতা হিসেবে পরিচিত।তার অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
তার দ্রুত সুস্থতা কামনায় পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।সকলের প্রিয় এই বর্ষীয়ান নেতার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্থতা দান করুন এবং পুনরায় জনগণের সেবায় নিয়োজিত হওয়ার তাওফিক দান করুন—আমিন।
